ল্যাপটপ চালু করার পর ডিসপ্লে না আসা সমস্যা বেশিরভাগ সময়ই র্যাম (RAM) এর কারণে হয়ে থাকে। কিছু ক্ষেত্রে হার্ডওয়্যারজনিত সমস্যা (যেমন ডিসপ্লে কেবল, ব্যাকলাইট, গ্রাফিক্স/মাদারবোর্ড) থেকেও এমন হতে পারে। এই আর্টিকেলে আমরা সম্ভাব্য কারণগুলো ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করবো।
ল্যাপটপে র্যাম যদি ঠিকভাবে স্লটে বসানো না থাকে, তাহলে ল্যাপটপ অন হলেও স্ক্রিণে কিছু দেখাবে না। অনেক সময় সামান্য লুজ থাকলেই এই সমস্যা হয়।
RAM-এর গোল্ডেন কন্টাক্ট বা স্লটের ভেতরে ধুলো জমলে সংযোগ ঠিক থাকে না। ফলে পাওয়ার অন হলেও ডিসপ্লে ব্ল্যাক থাকতে পারে।
র্যাম ঠিক থাকলেও যদি র্যাম স্লট ড্যামেজ হয় বা স্লট ঢিলা থাকে, তাহলে র্যাম রিড হবে না। এতে একইভাবে ব্ল্যাক স্ক্রিণ সমস্যা দেখা দিতে পারে।
নতুন RAM বসানোর পর যদি হঠাৎ ডিসপ্লে না আসে, তাহলে RAMটি ল্যাপটপের সাথে compatible কিনা যাচাই করা জরুরি। ভুল বাস স্পিড/ভোল্টেজ/জেনারেশন হলে স্ক্রিণ না আসতে পারে।
ল্যাপটপের ডিসপ্লে ক্যাবল (Display Flex Cable) লুজ/ডিসকানেক্টেড হলে ল্যাপটপ চালু থাকবে, কিন্তু স্ক্রিণে কোনো ছবি আসবে না, বিশেষ করে আগে পড়ে গেলে বা খোলা-জোড়া করা হলে।
কখনো স্ক্রিণে ছবি “আছে”, কিন্তু ব্যাকলাইট না থাকায় কিছু দেখা যায় না। এ ক্ষেত্রে স্ক্রিণ একদম কালো মনে হবে, কিন্তু আসলে ব্যাকলাইট সমস্যা হতে পারে।
ডিসপ্লে প্যানেল নষ্ট হলে ল্যাপটপ চালু হলেও স্ক্রিণ ব্ল্যাক বা অস্বাভাবিক থাকতে পারে। পুরোনো বা আঘাতপ্রাপ্ত স্ক্রিণে এই সমস্যা বেশি হয়।
গ্রাফিক্স চিপ বা GPU সমস্যা হলে ডিসপ্লে সিগন্যাল তৈরি/আউটপুট ব্যাহত হয়। তখন ল্যাপটপ অন হলেও স্ক্রিণে কিছু দেখা নাও যেতে পারে।
যেসব ল্যাপটপে আলাদা GPU থাকে, সেখানে GPU সম্পর্কিত ত্রুটি বা কানেকশনের সমস্যায়ও ব্ল্যাক স্ক্রিণ দেখা দিতে পারে।
BIOS সেটিংস ভুল হয়ে গেলে বা কোনো সেটিং পরিবর্তনের পর, ল্যাপটপ অন হলেও ডিসপ্লে না আসতে পারে বিশেষ করে হার্ডওয়্যার পরিবর্তন/আপডেটের পর।
CMOS ব্যাটারি দুর্বল/ডেড হলে BIOS সেটিংস গড়বড় করতে পারে। এর ফলে বুট বা ডিসপ্লে সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
কিছু ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পার্টস ডেড না হলেও কনফিগারেশন/হার্ডওয়্যার কম্বিনেশনজনিত কারণে ডিসপ্লে আসে না (যেমন নতুন পার্টস যোগ করার পর ইস্যু)।
স্টোরেজ ডিভাইস ত্রুটি হলে অনেক সময় ল্যাপটপ বুটিং স্টেজেই আটকে যেতে পারে। কিছু মডেলে এতে ব্ল্যাক স্ক্রিণ বা কিছুই না দেখানোর মতো উপসর্গ দেখা দেয়।
ল্যাপটপ অতিরিক্ত গরম হলে হঠাৎ শাটডাউন হয়, এবং পরে অন করলেও ডিসপ্লে না আসতে পারে বিশেষ করে থার্মাল সমস্যা থাকলে।
থার্মাল পেস্ট শুকিয়ে গেলে হিট ট্রান্সফার ঠিক থাকে না। ফলে অতিরিক্ত তাপমাত্রায় বারবার রিস্টার্ট/শাটডাউন হয়ে “ডিসপ্লে না আসা” সমস্যা তৈরি হতে পারে।
ফ্যান ঠিকমতো না ঘুরলে বা কুলিং সিস্টেম দুর্বল হলে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এতে ল্যাপটপের পারফরম্যান্স ডাউন হয় এবং কখনো কখনো ব্ল্যাক স্ক্রিনও হতে পারে।
মাদারবোর্ডের কোনো কম্পোনেন্ট (পাওয়ার সার্কিট, ডিসপ্লে লাইন, চিপসেট ইত্যাদি) সমস্যায় ল্যাপটপ অন হলেও ডিসপ্লে নাও আসতে পারে। এটি তুলনামূলকভাবে সিরিয়াস ইস্যু।
অনেকেই ভাবেন “ডেস্কটপে যেমন RAM খুলে-লাগিয়ে দেখি, ল্যাপটপেও তেমনই করবো”, কিন্তু বাস্তবে ল্যাপটপে একই কাজ করা তুলনামূলকভাবে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। তাই কিছু পরিস্থিতিতে ঘরে ট্রাই করার চেয়ে প্রফেশনাল টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই নিরাপদ। নিচে কোন কোন ক্ষেত্রে আপনি নিজেই নিরাপদে ট্রাই করতে পারবেন তা দেওয়া হলো।
আমরা বাস্তবে এমন অনেক কেস দেখেছি নিজে বারবার নানা কিছু ট্রাই করতে গিয়ে ছোট সমস্যাও আরও খারাপ হয়ে গেছে। ফলে পরে সার্ভিস সেন্টারে গেলে রিপেয়ার খরচ বেড়ে যায় এবং অনেক সময় ওয়ারেন্টি ক্লেইমও জটিল হয়ে পড়ে। কারণ বেশিরভাগ ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সাধারণত accidental/consumer-induced damage বা self-repair জনিত ক্ষতি কভার করে না।
তাই নিচের বিষয়গুলো খেয়াল রাখুন,
এছাড়াও ওয়ারেন্টি ভয়েড হতে পারে এমন অনেক কারন থাকতে পারে, তাই আরও বিস্তারিত জানতে আপনি আপনার ব্যবহৃত ল্যাপটপ ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি পলিসি ফলো করতে পারেন।
অনেক কেসেই “ল্যাপটপ অন কিন্তু ডিসপ্লে আসে না” মানেই বড় কোনো হার্ডওয়্যার ড্যামেজ নয়, সঠিকভাবে ব্রাইটনেস/ডিসপ্লে টগল, HDMI টেস্ট, পাওয়ার রিসেটের মতো সেফ স্টেপ নিলে ঝামেলা ছাড়াই দ্রুত সমাধান হয়ে যেতে পারে। কিন্তু আমরা এমন অনেক ঘটনাও দেখেছি—নিজে বারবার খুলে-ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ছোট সমস্যাকে বড় করে ফেলা হয়েছে, আর পরে ওয়ারেন্টি ক্লেইমও জটিল হয়ে গেছে। বাংলাদেশের সেরা ল্যাপটপ শপ Ryans-এর ওয়ারেন্টি নীতিতেও উল্লেখ আছে—গ্রাহক নিজে পণ্য খুললে/খোলার চেষ্টা করলে ওয়ারেন্টি প্রযোজ্য নাও থাকতে পারে।
সবচেয়ে কমনভাবে এটা হয় ডিসপ্লে/ব্রাইটনেস/এক্সটার্নাল আউটপুট সেটিং, RAM/POST ফেইল, BIOS/ফার্মওয়্যার গ্লিচ, বা ডিসপ্লে হার্ডওয়্যার ( ক্যাবল/ব্যাকলাইট/প্যানেল) ইস্যুতে। প্রথমে ব্রাইটনেস, এক্সটার্নাল ডিসপ্লে টেস্ট, তারপর পাওয়ার রিসেট টাইপ সেফ স্টেপে যেতে হয়।
একটা দ্রুত পদ্ধতি হলো HDMI/External monitor টেস্ট: এক্সটার্নাল স্ক্রিণে ছবি এলে সাধারণত ল্যাপটপের ডিসপ্লে সাইড (প্যানেল/ক্যাবল/ব্যাকলাইট) সন্দেহ বেশি। আর এক্সটার্নালেও না এলে RAM/POST/GPU/মাদারবোর্ড-সাইড ইঙ্গিত বাড়ে।
এক্ষেত্রে সাধারণত সমস্যা থাকে ডিসপ্লে ফ্লেক্স ক্যাবল, হিঞ্জের কাছে ক্যাবল পিঞ্চ/ড্যামেজ, ব্যাকলাইট, বা LCD প্যানেল-এ। বিশেষ করে হিঞ্জের জায়গায় ক্যাবল রুটিং থাকার কারণে অনেক ল্যাপটপে ক্যাবল-রিলেটেড ইস্যু দেখা যায়।
স্টোরেজ ইস্যুতে অনেক সময় BIOS/Logo আসে, তারপর বুটিং আটকে যায়/OS লোড হয় না। তাই “লোগো আসে কিন্তু Windows আসে না”—এই টাইপ কেসে স্টোরেজ/বুট সমস্যা বেশি রিলেভেন্ট।
কারণ এগুলো লো-রিস্ক এবং খুব কমন—ব্রাইটনেস একদম কমে গেলে বা আউটপুট ভুল ডিসপ্লেতে সেট হলে স্ক্রিন ব্ল্যাক মনে হতে পারে, কিন্তু আসলে ডিসপ্লে হার্ডওয়্যার নষ্ট নাও থাকতে পারে। Dell-এর ট্রাবলশুটিং গাইডেও ব্রাইটনেস/এক্সটার্নাল মনিটর চেককে প্রাইমারি স্টেপ হিসেবে রাখা হয়।
যদি হার্ড রিসেট/বেসিক চেকের পরও কিছু না হয়, বা ব্লিঙ্ক কোড, পোড়া গন্ধ/স্পার্ক, লিকুইড ড্যামেজ, বারবার অটো অফ, কিংবা ডিসপ্লে/হিঞ্জ খুলে কেবল চেক লাগবে—তাহলে প্রফেশনাল দেখানোই সেফ (ল্যাপটপে ফ্লেক্স কেবল/কনেক্টর খুব ডেলিকেট)।
No Comments
Leave a comment