Cart (0)
Sub Total: Tk 0
ঐতিহ্যের শহর দিনাজপুরে উদ্বোধন হচ্ছে রায়ান্সের ২১তম শাখা
POSTED ON February 14, 2026

ঐতিহ্যের শহর দিনাজপুরে উদ্বোধন হচ্ছে রায়ান্সের ২১তম শাখা

রায়ান্স কম্পিউটার্স বাংলাদেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান। ২৬ বছরেরও বেশি সময় ধরে রায়ান্স কম্পিউটার্স সততা, বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে বাংলাদেশের আইটি বাজারে সেবা প্রদান করে আসছে। 

গ্রাহককেন্দ্রিক নীতি, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিক্রয়োত্তর সেবার জন্য পরিচিত রায়ান্স কম্পিউটার্স ইতিমধ্যে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে ২০টি শাখা সম্প্রসারিত করেছে। এরই ধারাবাহিকতায় রায়ান্স ঐতিহ্যের শহর দিনাজপুরে তার ২১তম শাখা উদ্বোধন করতে যাচ্ছে। 

১৬ই ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে রায়ান্স কম্পিউটার্স দিনাজপুর শহরে তাদের নতুন শাখার শুভ উদ্বোধন করতে যাচ্ছে। এই শাখাটির অবস্থান হচ্ছে আফরাহীম প্লাজা, ১১২১/১ গণেশতলা রোড। 

শাখাটি দিনাজপুর ও এর পার্শ্ববর্তী এলাকাবাসীদের জন্য স্মার্ট ডিভাইস, গ্যাজেট এবং আধুনিক ডিজিটাল সমাধানের একটি ওয়ান-স্টপ কেন্দ্র হিসেবে কাজ করবে। তাই বড় শহর রংপুর বা ঢাকামুখী হওয়ার ঝামেলা থেকে তারা মুক্ত থাকবেন।

এই গুরুত্বপূর্ণ স্থানে রায়ান্সের নতুন শাখা স্থাপনের মাধ্যমে দিনাজপুর এর তথ্যপ্রযুক্তিপ্রেমীদের দীর্ঘদিনের আকাংখা পূরণ হবে। 

একইসাথে তাঁদের জন্য আধুনিক প্রযুক্তি পণ্য আরও সহজলভ্য হবে বলে আশা করা যাচ্ছে। এতে করে তারা তাঁদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে লেটেষ্ট প্রযুক্তি পন্য ও সেবা গ্রহণ করতে পারবেন। 

রায়ান্স কম্পিউটার্স ল্যাপটপডেস্কটপমনিটরমোবাইল ফোনগেমিং গিয়ার, এক্সেসরিজ ও হোম এপ্লায়ান্স পণ্য নিয়ে দেশজুড়ে সেবা প্রদান করে আসছে। 

গ্রাহকসেবায় অগ্রাধিকার, প্রতিযোগিতামূলক মূল্য এবং উন্নত বিক্রয়োত্তর সেবার জন্য প্রতিষ্ঠানটি দেশব্যাপী গ্রাহকদের আস্থা অর্জন করেছে। 

আস্থার ফলস্বরুপ এটি দক্ষিণ এশিয়ায় Intel Core Performance (Gold) পুরস্কার লাভ করে। পাশাপাশি HP-এর কাছ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও কোরিয়া অঞ্চলের জন্য “Best Consumer Partner” সম্মাননাও অর্জন করে।

দিনাজপুরে এই শাখাটি রায়ান্সের দেশব্যাপী সম্প্রসারণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে উত্তরাঞ্চলের প্রযুক্তি বাজার আরও গতিশীল হবে। আশা করা হচ্ছে, স্থানীয় তরুণ সমাজ, শিক্ষার্থী ও পেশাজীবীরা আধুনিক প্রযুক্তির সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।

প্রযুক্তিপ্রেমীরা এই শাখায় পাবেন লেটেস্ট জেনারেশন ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডস, আইওটি ডিভাইস এবং অন্যান্য আধুনিক গ্যাজেটের বিশাল সংগ্রহ। 

শাখার অভিজ্ঞ বিক্রয় প্রতিনিধিরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেরা পণ্য বেছে নিতে পরামর্শ ও সহযোগিতা করবেন। উদ্বোধনী উপলক্ষে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

রায়ান্সের নতুন শাখায় দিনাজপুর ও পাশ্ববর্তী এলাকাবাসীদের সুস্বাগতম—আপনার প্রযুক্তি যাত্রা শুরু হোক রায়ান্সের হাত ধরেই! 

আরো পড়ুনঃ রায়ান্স কম্পিউটার্সে যুক্ত হলো মোবাইল ফোন

Share This!
Comments

No Comments

Leave a comment
WhatsApp