বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ উদ্ভাবন, সক্ষমতা ও আন্তর্জাতিক সম্ভাবনা তুলে ধরতে ২৮ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (DDIEXPO 2026)। চার দিনব্যাপী এই এক্সপো ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ।
ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে অনুষ্ঠিতব্য এই এক্সপোর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’। এটির মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতাকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের DDIEXPO–তে প্রায় ৫ লাখ দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রায় ৬ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এক্সপোর কার্যক্রম চলবে।
মেলার শুভ উদ্বোধন করবেন বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠান ২৮ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ।
প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের সমন্বয়ে DDIEXPO 2026 বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানিয়েছেন, DDIEXPO 2026 শুধুমাত্র একটি পণ্য প্রদর্শনী নয়; এটি ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ল্যাপটপ ও কম্পিউটার কেনার সুযোগ নিয়ে ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স’ বিষয়ক বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হবে।
মেলায় এন্ট্রির বিষয়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে তিন ধাপের সহজ রেজিস্ট্রেশন ব্যবস্থা। এর আওতায় প্রথমে অনলাইন নিবন্ধন (ডিডিআইএক্সপো ওয়েবসাইটে), এরপর মেলায় সশরীরে উপস্থিত হওয়া, ও সবশেষে ব্যাজ সংগ্রহের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করা যাবে।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
DDIEXPO 2026-এর প্রধান আকর্ষণ বিশাল গেমিং ও ইস্পোর্টস এরিনা। প্রথমবারের মতো তিন দিনব্যাপী ভ্যালোরেন্ট, ই-ফুটবল ও ফিফা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে।
মেলায় কসপ্লে শো, পিসি বিল্ড কন্টেস্ট, কীবোর্ড ও পিসি ব্যাটেল এবং গ্যাজেট র্যাম্প শো অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বাজেটের সেরা পিসি বিল্ডারদের প্রতিযোগিতা থাকবে।
প্রতিদিন নিবন্ধিত দর্শনার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে স্মার্টফোন ও ফ্ল্যাগশিপ ফোন জেতার সুযোগ থাকবে। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে থাকবে মেগা সেল ও আকর্ষণীয় প্রমোশনাল অফার।
DDIEXPO 2026–এ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের প্রায় ৮৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। এছাড়া ঢাকার ১২০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্র্যান্ডিং কার্যক্রম, রোড-শো ও মোটর শোভাযাত্রা পরিচালিত হচ্ছে।
মেলাকে কেন্দ্র করে #DDIE2026 হ্যাশট্যাগ ব্যবহার করে ফটো ও রিল ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারীদের প্রতিদিন পুরস্কৃত করা হবে।
এবারের এক্সপোতে থাকছে হল অব ফেম, সেলিব্রিটি, হারমনি, কার্নিভাল, মিল্কিওয়ে, মিডিয়া বাজার ও উইন্ডি টাউনসহ একাধিক প্রদর্শনী জোন।
দেশি ও বিদেশি শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সরকারি মন্ত্রণালয় ও সংস্থা মিলিয়ে ১৩০টি প্যাভিলিয়ন ও স্টলে বিভিন্ন পণ্য, সেবা, প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শিত হবে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনের ভিত্তিতে প্রদান করা হবে ‘সেরা প্যাভিলিয়ন (Best Pavilion)’ এবং ‘সেরা স্টল’ পুরস্কার।
দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স ডিজিটাল ডিভাইস ও ইনোভেশনের এই সর্ববৃহৎ এক্সপোতে অংশগ্রহন করছে। রায়ান্স কম্পিউটার্স এর একটি স্টল থাকবে, যার প্যাভিলিয়ন নাম্বার হলো ৭ এবং ৮ । স্টলে পুরো ৪-দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
রায়ান্স কম্পিউটার্স এই এক্সপোতে Laptop, Security System, Office items, Gaming Component, Mobile Phone ইত্যাদি ক্যাটাগরির অন্তর্ভুক্ত বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন- Apple, Czur, Starlink, EcoFlow, Emeet, DJI এবং Gigabyte AI PC ইত্যাদির প্রোডাক্ট নিয়ে উপস্থিত থাকবে। উল্লেখ্য এক্সপোতে দর্শনার্থীতে জন্য প্রোডাক্ট সংশ্লিষ্ট ব্রোশিওর বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য হ্যান্ডস-অন অভিজ্ঞতা প্রদান, ডিজিটাল স্ক্রিন ও লাইভ ডেমোনস্ট্রেশনেরও সুবিধা রাখা হবে।
এছাড়াও, মূল্য যাচাই ও অর্ডার সংক্রান্ত তথ্যের জন্য POS টার্মিনাল স্থাপন করা হবে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভেন্টটি সক্রিয়ভাবে প্রচার করা ও ডিজিটাল স্ক্রিনে ভিডিও কনটেন্ট প্রদর্শন করার ব্যবস্থাও রাখা হবে।
No Comments
Leave a comment