রায়ান্স কম্পিউটার্স বাংলাদেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কম্পিউটার, ল্যাপটপ, গেমিং সরঞ্জাম এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য সরবরাহ করে থাকে। এবার সেই পণ্যভাণ্ডারে যুক্ত হলো বহুল জনপ্রিয় ইলেকট্রনিক গ্যাজেট—মোবাইল ফোন।
প্রায় ২৬ বছরেরও বেশি সময় ধরে রায়ান্স কম্পিউটার্স সততা, বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে বাংলাদেশের আইটি বাজারে সেবা প্রদান করে আসছে। দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বেশিরভাগ ল্যাপটপ ব্র্যান্ডের অন্যতম শীর্ষ বিক্রেতা হিসেবে পরিচিত।
অর্জনের ধারাবাহিকতায় রায়ান্স ২০১১ সালে দক্ষিণ এশিয়ায় Intel Core Performance (Gold) পুরস্কার লাভ করে। পাশাপাশি ২০১৮ সালে HP-এর কাছ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও কোরিয়া অঞ্চলের জন্য “Best Consumer Partner” সম্মাননাও অর্জন করে।
বর্তমানে মোবাইল ফোন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য ইলেকট্রনিক গ্যাজেটগুলোর একটি। কল করা ও বার্তা আদান-প্রদানের পাশাপাশি স্মার্টফোন এখন ইন্টারনেট ব্যবহার, বিনোদন, শিক্ষা এবং দৈনন্দিন নানা কাজের অবিচ্ছেদ্য অংশ।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ২০২৫ সালের শুরুতে দেশের প্রায় ৯৮.৯ শতাংশ পরিবারের কাছে অন্তত একটি মোবাইল ফোন রয়েছে।
মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে অননুমোদিত ও নকল ফোনের বিস্তারও উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের নতুন ও অফিসিয়াল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রিফারবিশড বা ব্যবহৃত ফোন বিক্রি করা হচ্ছে।
এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে এবং শতভাগ অথেন্টিক মোবাইল ফোন নিশ্চিত করতেই রায়ান্স কম্পিউটার মোবাইল ইন্ডাস্ট্রিতে যুক্ত হচ্ছে।
বিশ্বের ১২টি খ্যাতনামা ব্র্যান্ডের মোট ১৮৭টি মোবাইল ফোন নিয়ে রায়ান্স কম্পিউটার্স তাদের মোবাইল ফোন সেকশনের যাত্রা শুরু করেছে, যা এখন প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এর মধ্যে রয়েছে Apple, Xiaomi, OPPO, Realme, OnePlusসহ আরও জনপ্রিয় ব্র্যান্ড। স্মার্টফোনের পাশাপাশি এই সংগ্রহে রয়েছে দৈনন্দিন ব্যবহার উপযোগী ফিচার ফোন ।
ভিন্ন ভিন্ন র্যাম ও রঙে Apple-এর সর্বশেষ iPhone 17 এবং iPhone Air মডেলগুলোও এখানে পাওয়া যাচ্ছে। ফিচার ফোন বিভাগে রয়েছে Nokia ও itel-এর মতো বিশ্বস্ত ব্র্যান্ড।
রায়ান্সে স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৯,৯৯৯ টাকা থেকে এবং ১,০৫০ টাকায় দামে পাচ্ছেন ফিচার ফোন।
অনলাইন অর্ডারে সব মোবাইল ফোনেই পাচ্ছেন ৩ ধরনের ডেলিভারি সুবিধা যেমন - ক্যাশ অন ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি ও নিকটবর্তী ব্রাঞ্চ থেকে সংগ্রহ।
এছাড়াও রয়েছে সহজ EMI অপশন এবং প্রতিযোগিতামূলক সর্বোত্তম মূল্য—যা গ্রাহকদের জন্য নিশ্চিন্ত ও নিরাপদ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করে।
No Comments
Leave a comment