বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের আধুনিক উদ্ভাবন, দক্ষতা ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আজ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (DDIEXPO 2026)। চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-এ আয়োজিত এই Digital device innovation expo 2026 এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’, যার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সামর্থ্য ও উদ্ভাবনী শক্তিকে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের DDIEXPO 2026–এ প্রায় ৫ লক্ষ দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।
দর্শনার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এক্সপোতে প্রবেশ করতে পারবেন। খুব সহজে ৩টি ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এছাড়াও, এক্সপো ভেন্যুতে সরাসরি (স্পট) রেজিস্ট্রেশনের সুবিধাও থাকছে।
ধাপ–১: প্রথমে DDIEXPO–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটের ঠিকানা: https://www.ddiexpo.com.bd/। হোমপেজে স্ক্রল করে নিচে গেলে “Register Now” অপশনটি দেখতে পাবেন।
ধাপ–২: “Register Now” অংশে আপনার পূর্ণ নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পেশাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন। মোবাইল নম্বর যাচাইয়ের জন্য প্রাপ্ত ৬ ডিজিটের ওটিপি প্রদান করে Complete Registration বাটনে ক্লিক করুন।
ধাপ–৩: DDIEXPO রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি ই-টিকেট পাবেন, যেখানে আপনার নাম, পেশা, টিকেট আইডি এবং একটি কিউআর কোড থাকবে। ই-টিকেটের ইমেজটি ডাউনলোড করে রাখুন। এছাড়াও ইমেইলেও টিকেট পেয়ে যাবেন। টিকেট আইডি প্রদর্শন করেই এক্সপোতে প্রবেশ করা যাবে।

দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স এই বৃহৎ ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে অংশগ্রহণ করছে।
রায়ান্স কম্পিউটার্সের প্যাভিলিয়ন নম্বর ৭ ও ৮। চার দিনব্যাপী প্যাভিলিয়নে নানা আকর্ষণীয় কার্যক্রম চলবে। সকল দর্শনার্থীদের রায়ান্স কম্পিউটার্স প্যাভিলিয়নে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
No Comments
Leave a comment